শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু      ● শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা       ● স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল মেশিনের উদ্বোধন      ● পরিচ্ছন্নতা অভিযানে ধারাবাহিক কার্যক্রম      ● দাদনের টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে টলি মহাজনকে মারধর      ● ছয় মাসে ৩ হাজার ৩২৩ চিকিৎসক বদলি      ● কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন হাফেজ হাফিজুল ইসলাম      ● স্বদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম      ● ভ্রমণ খরচ বাড়ল বান্দরবানে      ● ৪৭ দিনেও সন্ধান নেই এসএসসি পরীক্ষার্থী রাহাতের      ● ছোট ফাঁসে ধ্বংস ইলিশের ভবিষ্যৎ      ● পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন      
পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে স্বস্তিক বৈরাগী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বস্তিক ওই এলাকার রবিন বৈরাগী ও শিল্পী বৈরাগী দম্পতির ছোট ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে স্বস্তিক তার বড় ভাই রক্তিম বৈরাগীর সঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। খেলার ছলে একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। তাকে অনেক সময় দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্বজনেরা পুকুর থেকে স্বস্তিককে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

দুপুর ১২টার দিকে তাকে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close