বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু      ● মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস      ● ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন      ● তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক      ● ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪      ● নভেম্বরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার      ● পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’      ● রাবণ চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ      ● প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন জয়া-শ্রাবন্তী      ● ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক      
সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলশিক্ষার্থীসহ তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় নতুন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে মো. আব্দুল করিম (১৭), মো. আবু তাহেরের ছেলে শাহাদাত (১৯) ও রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা শেষে তিন বন্ধু মিলে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার পথে উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় নতুন ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অপর দুজনের মধ্যে শাহাদাত ইটভাটার শ্রমিক ছিলেন এবং শামীম পরিবারের সঙ্গে থাকতেন।

এ ঘটনায় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন জানান, নিহত আব্দুল করিম তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন সে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারের অজান্তে আরও দুই বন্ধুকে নিয়ে রামগতির আলেকজান্ডার সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ‘আমি দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। তাৎক্ষণিক পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে কোনো তদবির না করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close