শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
আলমডাঙ্গায় দিনভর যৌথ অভিযান, ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার ও ৩৭টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নগরবোয়ালিয়া মাঠপাড়ায় দিনভর যৌথ অভিযান চালিয়ে হুছাইন স্টোরসহ বিভিন্ন বাড়ি ও গোপন আস্তানা থেকে এসব সার ও সিলিন্ডার উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে হাটবোয়ালিয়া-গাংনী সড়কের পাশের হুছাইন স্টোরে অভিযান চালিয়ে ৯৪৩ বস্তা সার জব্দ করা হয়। পরে এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়ালঘর, রান্নাঘর ও বিচালির গাদায় লুকিয়ে রাখা আরও সার উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযানে মোট ১ হাজার ৩৭৭ বস্তা সার জব্দ হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে অভিযানে এনএসআই, ডিবি, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ও কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন। হুছাইন স্টোরের মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ৯ ও ১০ নভেম্বর উপজেলার ভাংবাড়ীয়ায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে মিনারুলের গোডাউন থেকে ৮০০ এবং জামাল হোসেনের গোডাউন থেকে ৭৮ বস্তা সার উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জামাল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও মিনারুল পলাতক ছিলেন। ধারাবাহিক এসব অভিযানের পর কৃষকদের জন্য বরাদ্দ করা সার গোপনে মজুতের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   আলমডাঙ্গা   সার জব্দ   অবৈধ সার মজুত   যৌথ অভিযান   গ্যাস সিলিন্ডার   ডিবি পুলিশ   কৃষি বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close