প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৮ AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ যানজটে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়ে ধীরে ধীরে যানজট গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী থেকে যানজটে আটকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তাঁর দেড় ঘণ্টা লেগেছে। বাসচালক আলী আকবরেরও একই পথ পাড়ি দিতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, বিকল কাভার্ড ভ্যানটি সরানোর কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্বদেশ প্রতিদিন/এস পি