বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন      ● তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক      ● ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪      ● নভেম্বরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৪০ লাখ ডলার      ● পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’      ● রাবণ চরিত্রের জন্য ৩৩ কেজি ওজনের পোশাক পরেছেন যশ      ● প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন জয়া-শ্রাবন্তী      ● ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক      ● রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ      
ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের ঝিকরগাছায় সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের ইজারাদাররা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লাউজানি গ্রামের সরকারি কালেক্টরি পুকুরে। এ ঘটনায় অভিযোগকারী আনোয়ার হোসেন (৪০) লাউজানি গ্রামের হোসেন আলীর ছেলে এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও তাঁর ব্যবসায়িক অংশীদার মোরশেদ আলম স্বপন (৩০) দীর্ঘদিন ধরে ১ দশমিক ৮৬ একর আয়তনের সরকারি কালেক্টরি পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।

গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে আনোয়ার হোসেন দেখতে পান, পুকুরের অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তাঁদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এ ঘটনায় আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close