প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বিয়ে করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহরের পিটস্টপ নামের একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শাখা ছাত্রশিবিরের সাবেক এক সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রনির স্ত্রীর নাম রাইসা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে পড়াশোনা করছেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
ইব্রাহিম হোসেন রনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিলের শিক্ষার্থী। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
বিয়েতে উপস্থিত থাকা ছাত্রশিবিরের এক নেতা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, রাইসা ও তার বাবার কোনো রাজনৈতিক পরিচয় নেই।
স্বদেশ প্রতিদিন/আরএম