বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা      ● ত্রিশালে ৬ শিক্ষকের কলেজে ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ      ● নাসিরনগরে গৃহবধূ হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন      ● ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে — প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● জাতীয় নিরাপত্তায় গণপ্রতিরক্ষা কাঠামো জোরদারের আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● নাগরিক সচেতনতায় অর্ধেক এডিস মশার লার্ভা ধ্বংস সম্ভব : ডিএসসিসি জরিপ      ● লামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা      ● রাইজদিয়ায় ডাম্পিং স্টেশন নির্মাণ নিয়ে আপত্তি, ইউএনওর কাছে স্মারকলিপি      ● পেছাল মেডিকেল ভর্তি পরীক্ষা      ● ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন      ● আশুগঞ্জে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু      
পেছাল মেডিকেল ভর্তি পরীক্ষা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। নতুন তারিখ পরে জানানো হবে।

অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আয়োজিত সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ভর করছে। অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অন্যদের সমান সুযোগ পাবে কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা নেওয়া এবং একই মাসের শেষে ফল প্রকাশের কথা রয়েছে। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেতে পারেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মেডিকেল ভর্তি পরীক্ষা   এমবিবিএস ভর্তি   বিডিএস ভর্তি   স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর   সাপ্লিমেন্টারি পরীক্ষা   এইচএসসি ২০২৬   শিক্ষাবিষয়ক খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close