বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর      ● চলনবিলে শামুক-ঝিনুক রক্ষায় অভিযান, কারাদণ্ড ৩ জনের      ● পরাজয়ের দায় নিয়ে রিপাবলিকানদের মধ্যে মতবিরোধ      ● হামের টিকা ক্রয়ে বিলম্বের কারণ খতিয়ে দেখতে কমিশন      ● হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া      ● অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কায় ইরানের নেতাদের উচ্ছ্বাস      ● এক দিনে স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা      ● নানা অনিয়মের অভিযোগ সাঁথিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী সেই ইদ্রিস আলী খান এর বিরুদ্ধে       ● ভালুকায় কোচিংয়ের টাকা থেকে ভ্রমণের খরচ সমন্বয়ের অভিযোগ      ● মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়, চাপে ভারত-পাকিস্তান      
অকৃতকার্য এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এদিকে চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। পাসের হার ছাত্রীদের ৫৬ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রদের ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২। অর্থাৎ এক বছরে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি পরীক্ষা   সম্পূরক পরীক্ষা   পুনঃপরীক্ষা   শিক্ষামন্ত্রী   আ ন ম এহছানুল হক মিলন   এইচএসসি ফলাফল   শিক্ষা বোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close