বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা      ● মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ডাকাতি, ডাকাত সর্দার গ্রেপ্তার      ● বেগমগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, উচ্ছেদ ১১টি দোকান      ● অজ্ঞাত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর      ● ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকা      ● এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় : স্বরাষ্ট্রমন্ত্রী       ● বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন গ্রেপ্তার      ● ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা      ● নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী      ● বিপাশা হায়াতের নতুন পরিকল্পনা      ● ৮০০ কোটি পেরিয়ে ইতিহাস গড়লেন রজনীকান্ত      
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পূর্বঘোষিত ৪ ডিসেম্বর হচ্ছে না ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। তবে এ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও নতুন তারিখ নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, পুনঃপরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাবেন কি না, তা সরকার নির্ধারণ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close