বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ এনএসসির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ফেডারেশনকে অভিযোগ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী, কমিটিতে ৫ জন সদস্য থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ জন নারী থাকতে হবে।

আগামী বুধবারের মধ্যে এই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদে তা প্রেরণ করতে হবে। এই নির্দেশনাটি ২০০৯ সালের হাইকোর্টের আদেশ এবং ‘শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা ২০০৯’-এর আলোকে জারি করা হয়েছে।

সম্প্রতি ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ জানানোকে কেন্দ্র করে ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে এই ধরনের ঘটনা সামনে এসেছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, যদি কোনো ভুক্তভোগী কমিটির মাধ্যমে সন্তোষজনক প্রতিকার না পান, তবে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে সরাসরি অভিযোগ দাখিল করতে পারবেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ক্রীড়া   ফেডারেশন   এনএসসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close