বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানের লামায় আ.লীগের মশাল মিছিল, গ্রেফতার-১
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম

বান্দরবানের লামা উপজেলায় মশাল মিছিলের অভিযোগে রফিক আলম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে অভিযান চালিয়ে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক রফিক ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে ও আওয়ামী লীগের কর্মী।

সুত্রে জানা যায়, মঙ্গলবর রাত এগারোটায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন। মিছিলে তারা বান্দরবানের মাটি শেখ হাসিনা ঘাঁটি ও ১৩ তারিখ লক ডাউনলোড সফল করুন'সহ নানা স্লোগান দিতে শোনা যায়। 

এছাড়াও লামা উপজেলার ৫নম্বর সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে বৃহস্পতিবার ভোরে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর লকডাউনকে সফল করার লক্ষ্যে এ আগুন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে অভিযান চালিয়ে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, লামায় মশাল মিছিল, সড়কে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   আ.লীগ   গ্রেফতার-১  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close