বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
এক হৃদয়ভাঙা গল্পের নায়িকা: লরা উলভার্ট
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লরা উলভার্ট; মাত্র ২৬ বছর বয়সেই দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটের এক উজ্জ্বল নাম। অনিন্দ্য সুন্দরী এই নারী চাইলে সহজেই জায়গা করে নিতে পারতেন হলিউড বা বলিউডের পর্দায়, কিংবা হতে পারতেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় গায়িকা। কিন্তু তিনি বেছে নিয়েছেন ক্রিকেটকে, আর সেই সিদ্ধান্তই তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া পরিচিতি ও শ্রদ্ধা।

দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়ক উলভার্টকে এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয়। গত দুই বছরে তার ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করেছে, তিনি অ্যালিসা হিলি, স্মৃতি মান্ধানা কিংবা হিদার নাইটদের চেয়েও এগিয়ে। নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালে পৌঁছালেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ফাইনালে তার দারুণ সেঞ্চুরি সবাইকে মুগ্ধ করেছে। তাই ক্রিকেটবিশ্বে তাকে বলা হচ্ছে ‘নারী ক্রিকেটের ট্র্যাজিক হিরো’, একজন নায়িকা, যিনি প্রতিবারই মন জয় করেন, কিন্তু ভাগ্য জয় করতে পারেন না।

আইসিসির গত তিনটি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক উলভার্ট ফাইনালেও দলের পক্ষে সর্বাধিক রান করেছেন। দল না জিতলেও জয়ী হয়েছেন ভক্তদের হৃদয়ে। সর্বশেষ নাভি মুম্বাইয়ের ডি পাতিল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনি ১০১ রানের ইনিংস খেলেন ২৯৮ রানের লক্ষ্যে। কিন্তু তার সেই ব্যাটিংও শিরোপা এনে দিতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ শেষে যখন ভারতীয় খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠেন, উলভার্ট তখন সাজঘরের সামনে নীরবে বসেছিলেন; চোখেমুখে হারের বেদনা, তবুও গর্বের আলো।

এ বিশ্বকাপে উলভার্টের ব্যাট থেকে এসেছে ৫৭১ রান যা নারী বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বাধিক রানের নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিল অ্যালিসা হিলির ৫০৯ রানের। সেমিফাইনালে তার ১৬৯ ও ফাইনালে ১০১ রানের ইনিংস তাকে তুলেছে কিংবদন্তিদের কাতারে।

২০২৩ সালের টি-২০ বিশ্বকাপে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক ২৩০ রান। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের ১৯ রানের হারের ম্যাচেও করেন ৬১ রান। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও তার ব্যাটে আসে ২২৩ রান, ফাইনালে সর্বোচ্চ ৩৩।

এখন পর্যন্ত ১১৯ ওয়ানডে খেলে উলভার্টের ঝুলিতে রয়েছে ১১ সেঞ্চুরি ও ৩৮ হাফ সেঞ্চুরি। মোট রান ৫ হাজার ২২২। পরিসংখ্যান বলে, তিনি কেবল ব্যাটসম্যান নন, এক অদম্য লড়াকু নায়িকা যার গল্পের প্রতিটি পৃষ্ঠা ভরা আছে প্রতিভা, অধ্যবসায় আর হৃদয়ভাঙার সৌন্দর্যে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  লরা উলভার্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close