প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:৩৭ পিএম

সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব-জেলে স্থানান্তর করা হয়েছে।
কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, আজ (বুধবার) সকাল ১০টায় প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে নেওয়া হয়। এদিন সকাল ৭টার পর তারা ট্রাইব্যুনালে হাজির হন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের ট্রাইব্যুনাল, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে, শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আইনজীবী এম. সরোয়ার হোসেন জানান, তার মক্কেলদের সাব-জেলে (উপকারাগার) রাখা হবে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক জানান, সাব-জেলে রাখার জন্য প্রয়োজনীয় জনবল ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো