সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
মমিনুল হক রুবেল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোমাইয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের কন্যা। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থেকে নবীনগর সরকারি কলেজে পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সোমাইয়া অটোরিকশায় চড়ে কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে অটো থেকে রাস্তায় পড়ে যান সোমাইয়া। এ সময় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলটি তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, কলেজে যাওয়ার সময় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এই বিষয়ে পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নবীনগর   ব্রাহ্মণবাড়িয়া   সড়ক দুর্ঘটনা   কলেজছাত্রী নিহত   সোমাইয়া আক্তার   মোটরসাইকেল দুর্ঘটনা   অটোরিকশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close