সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      
সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা
ভিপি পারভেজ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত ফারুক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে কাঁচপুরের ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাড়ি থেকে ডেকে ললাটি বাজারে নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে ফারুককে আটকে রেখে প্রকাশ্যে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার ঢাকায় ময়নাতদন্ত শেষে ফারুকের মরদেহ ললাটি এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানহারা মা ওহেদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার ছেলেকে বাজারের মধ্যে বহু মানুষের সামনে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার ফাঁসি ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ফারুককে আহতের ঘটনায় তার মা বাদী হয়ে আমিনুল ভেন্ডার ও অমিত হাসানসহ কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা (দণ্ডবিধির ৩২৬ ধারা) দায়ের করেছিলেন। ফারুকের মৃত্যুর পর এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আইনি প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত এজাহারভুক্ত দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   নারায়ণগঞ্জ   ফারুক   পিটিয়ে হত্যা   চুরির অভিযোগ   হত্যা মামলা   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close