সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      
শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:১৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে ফেরার ‘দিবা স্বপ্ন’ দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম। রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, "আমরা ভারত সরকারকে বলেছি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য। এ দেশের আপামর জনগণ তাঁর শাসনামলে ঘটা সকল গুম ও হত্যাকাণ্ডের হিসাব গ্রহণ করবে।"

​তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী শ্রমিক আন্দোলনের অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে। বর্তমানে তারা বাসে অগ্নিসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের তাদের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে শামীম হুঁশিয়ারি দেন যে, কোনো নিষিদ্ধ সংগঠনের ব্যক্তি এতে অংশ নিতে পারবে না। তিনি বলেন, "দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বিবেচনা করে প্রতিটি পদে একক প্রার্থী দেওয়া হবে। সবাইকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে; সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।" হাতিয়ার ১১টি ইউনিয়নেই বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে তিনি উপস্থিত সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

​পৌর বিএনপির সাবেক সভাপতি মোর্কারম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল ও তানভির হায়দার। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং সদস্য সচিব আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাহবুবের রহমান শামীম   শেখ হাসিনা   বিএনপি   হাতিয়া   নোয়াখালী   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   স্থানীয় সরকার নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close