সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম

রাজধানীর গুলশানে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। ঘটনাটিকে পরিকল্পিত উল্লেখ করে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন পরীমনি।

লাইভে পরীমনি জানান, ঘটনার পর জরুরি সেবায় ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি পরীক্ষা করে ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্ন বা আঘাতের আলামত পায়নি। গাড়িটি অক্ষত ছিল বলে উপস্থিত ব্যক্তিরা জানান।

এদিকে, সাংবাদিকদের অভিযোগ, পরীমনি প্রথমে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল দেখান ও গালিগালাজ করেন। এর প্রতিবাদে সাংবাদিকেরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশি প্রহরায় সেখান থেকে চলে যান অভিনেত্রী।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পরীমনি   গাড়ি ভাঙচুর   গুলশান   ফেসবুক লাইভ   ঢালিউড   বিনোদন সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close