বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওমরাহ পালনকারীদের সুখবর দিলো সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুখবর দিলো সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন যেকোনো ধরনের ভিসাধারীরা। 

আজ সোমবার (৬ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত বিশ্বের মুসলিমদের সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন নিশ্চিত করতে সৌদি আরবের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
 
কোন কোন ভিসায় ওমরাহ করা যাবে?

মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজেরভিসাসহ অন্যান্য ভিসাধারীরাও এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।
 
নিরাপদ ওমরাহ পালন

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্স মুসলমানদের জন্য নিরাপদ পরিবেশে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এসব উদ্যোগ ওমরাহ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

‘নুসুক ওমরাহ’ প্ল্যাটফর্ম

মন্ত্রণালয় জানায়, ‘নুসুক ওমরাহ’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরার প্যাকেজ বেছে নিয়ে ইলেকট্রনিকভাবে অনুমতি নিতে পারবেন। এই প্ল্যাটফর্মে ভ্রমণ ও সেবার সময় সুবিধামতো নির্ধারণ করা যাবে।

এদিকে সৌদি আরবের এমন ঘোষণার পর বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা।
 
সূত্রঃ গালফ নিউজ


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ওমরাহ   সুখবর   সৌদি আরব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close