প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কোতোয়ালি থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) কোতোয়ালি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল ইসলাম রঞ্জন। এ সময় নেতাকর্মীরা বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রতিবাদ জানান।
মিছিল ও সমাবেশ থেকে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীরা রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছেন। যেকোনো অপতৎপরতা রুখে দিতে দল ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
স্বদেশ প্রতিদিন/এস পি