সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      
সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী আহসানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

রোববার (৮ নভেম্বর) আদিয়ালা রোডে অবস্থিত নিজ বাসার শয়নকক্ষ থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলার নিচের অংশে গুলির ক্ষত ছিল। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাবিয়া পাকিস্তানের বেসরকারি উর্দুভাষী সংবাদমাধ্যম ৯২ নিউজের সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় স্বামী আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ সময় বাসার ওই কক্ষ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা সোখেরা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কক্ষ থেকে উদ্ধার করেছি।’ এ ঘটনায় আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ কর্মকর্তা সোখেরা। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা, তদন্ত বিভাগের প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এদিকে, অপরাধ তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক দলের সদস্যরা। তবে রাবিয়ার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তদন্তাধীন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close