প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিক এর র্যালী ও শোকসভা করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরী শেষে ফুলেল শ্রদ্ধা জানান।
পরে খাগড়াছড়ি সদরের মধুপুরস্থ ইউপিডিএফ গণতান্ত্রিক এর কার্যালয়ে শোকসভা করে। এতে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানান প্রয়াত নেতাকে। সভায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য মুকুল চাকমা।
এ সময় সাংগঠনিক সম্পাদক অমর জ্যাতি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা,পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা বক্তব্য রাখেন।
বক্তব্যে সংগঠনের সভাপতি সমীরণ চাকমা চার্মিং বলেন, পাহাড়ে জুম্ম জাতির চেতনার আরেক নাম এমএন লারমা। নিপীড়ন,নির্যাতনসহ নিজেদের অধিকার আদায়ের স্বপ্নদ্রষ্টা এমএন লারমা জুম্মজাতিকে সঠিক পথ দেখিয়েছে বলেই আজ পাহাড়ের সকলকে পথচলা এতটা সুন্দর হয়েছে। একটি পক্ষ তার নীতি আর্দশকে ধারন লালন করতে না পেরে এমএন লারমাকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে।
তারা এমএন লারমাকে হত্যা করলেও মহান এই নেতার আর্দশ যুগ যুগ ধরে বেঁচে আছে পাহাড়ের জুম্ম জাতির বুকে। তার দেখানো পথ ধরে আন্দোলনের পথেই জুম্ম জাতের মুক্তির পথ নিহীত আছে বলে তিনি মন্তব্য করেন। এতে বক্তারা এই মহান নেতার আর্দশ ধারন লালন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সত্যের জয় অনিবার্য স্লোগানে পথচলা ইউপিডিএফ গণতান্ত্রিক পার্বত্য চট্টগ্রামে জুম্মদের অধিকার আদায়ের সংগ্রামে বীর শহীদদের পবিত্র রক্ত স্রোত ভেসে যাক সকল অপশক্তি জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত,অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি