প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ AM

ইরানে কংগ্রেসের অনুমোদন ছাড়া ৯০ দিনের বেশি সামরিক অভিযান চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। সোমবার প্রতিনিধি পরিষদে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন তিনি। চলতি সপ্তাহেই প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি করাতে চান ম্যাসি।
প্রস্তাবটি নিয়ে আইনপ্রণেতারা সরাসরি ভোট দিতে পারেন, কমিটিতে পাঠাতে পারেন অথবা আপাতত স্থগিত রাখতে পারেন। ম্যাসি জানিয়েছেন, আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর হেগসেথের বিরুদ্ধে শুনানি ও বিচারপ্রক্রিয়া শুরু করতে পারে। তার আগেই হেগসেথকে সরিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ তৈরি করাই তাঁর লক্ষ্য। তবে কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকায় উদ্যোগটি সফল হওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, কার্যকর নেতৃত্বের কারণেই বিরোধীরা তাঁকে আক্রমণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস হলে সিনেটে বিচার হবে। সেখানে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এস পি