প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম

উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় নীলফামারী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এনপিবি নিউজের নীলফামারী প্রতিনিধি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মোঃ মঞ্জরুল আলম সিয়াম।
এ সময় প্রেসক্লাবের যুগ্ম সভাপতি মোঃ হাসান রাব্বি প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শীষ রহমান, সাবেক সভাপতি তাহমিন হক ববি, ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারণ সম্পাদক নূর আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, বাসসের জেলা প্রতিনিধি ভূবন রায় নিখিল, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, ডেইলি সানের জেলা প্রতিনিধি এম আর রাজু, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নুর আলম বাবু, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ তান, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি নূরল আমিন, সাংবাদিক একরামুল হক লাবু, আরসি টিভির জেলা প্রতিনিধি ইব্রাহিম সুজন, ভোরের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বিএম খাজা নেওয়াজসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি আরফিনুল ইসলাম। আলোচনা সভা শেষে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অতিথিরা কেক কাটেন।
নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম বলেন, এনপিবি নিউজ খুব সুন্দর একটি নাম। নামের শেষ অক্ষরে বাংলাদেশের মানচিত্রের সংযোজনটি আমার কাছে খুব ভালো লেগেছে। অল্প সময়ের মধ্যেই এনপিবি নিউজ সবার মন জয় করতে সক্ষম হয়েছে।
নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মোঃ মঞ্জরুল আলম সিয়াম বলেন, আমি আশা করবো এনপিবি নিউজ তাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে। আগামী দিনে তারা আরও ভালো করবে। সবকিছুর ঊর্ধ্বে থেকে সংবাদের গুণগত মান বজায় রাখবে। অল্প সময়ের মধ্যে তাদের ৮ মিলিয়নে পৌঁছানো মানুষের ভালোবাসারই প্রতিফলন বলে মনে করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি