মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু      ● ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১      ● উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন      ● করিমগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, গৃহবধূ হত্যায় ৭ জনের যাবজ্জীবন      ● জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আশাশুনিতে সমন্বিত উদ্যোগের আহ্বান      ● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      
হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৫৮১, চট্টগ্রামে ২৪৮, সিলেটে ১৭৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন রয়েছেন। এ সময়ে চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন। একই সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  হাম   হামের উপসর্গ   হাম রোগী   হাম আক্রান্ত   মৃত্যুর সংখ্যা   স্বাস্থ্য অধিদপ্তর   স্বাস্থ্য বুলেটিন   বাংলাদেশ   জনস্বাস্থ্য   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close