বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র বাধ্যতামূলক করল আইন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:১৫ পিএম

আসামি গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের নেমপ্লেট ও পরিচয়পত্র পরিধান বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
রোববার (৫ অক্টোবর) আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ফৌজদারি বিচার সংস্কার উদ্যোগের আওতায় চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে—

গ্রেপ্তারের নিয়মে নতুন নির্দেশনা: গ্রেপ্তারের সময় পুলিশকে নেমপ্লেট ও পরিচয়পত্র পরিধান করতে হবে। গ্রেপ্তার ব্যক্তির নিকটজনকে থানা থেকে দ্রুত তথ্য জানাতে হবে। যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি আহত বা অসুস্থ হন, তাহলে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব আইনি সুরক্ষা বিচারক নিজে তদারকি করবেন।

মিথ্যা মামলার প্রতিকার সহজতর: এখন থেকে মিথ্যা মামলার শিকার ব্যক্তিকে আর নিজে মামলা করতে হবে না; আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

মিথ্যা অভিযোগের শাস্তি আরও কঠোর: মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে বিচারক সরাসরি শাস্তি দেবেন, এবং সাজা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে।

সাক্ষী ও ভিকটিম সুরক্ষা জোরদার: সাক্ষী ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে আরও কার্যকর ও দ্রুততর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ফৌজদারি   বিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close