প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সাতজন এবং খুলনা বিভাগের একজন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৬, ময়মনসিংহে ৭৩, চট্টগ্রামে ২০৬, খুলনায় ২২০, রাজশাহীতে ২২৯, রংপুরে ৭১, বরিশালে ২১১ এবং সিলেটে ২০ জন রয়েছেন। এ সময়ে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন।
স্বদেশ প্রতিদিন/এস পি