সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:০৫ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৩:০৮ PM

ঢাকার আশুলিয়ায় সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পলমল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা লিমা খানম জানান, দুপুর ১২টার দিকে কারখানায় আগুন লাগে এবং এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের কর্মী সবুজ জানান, আগুন নিয়ন্ত্রণে জিরাবো ফায়ার স্টেশন ও ডিইপিজেডের ইউনিট কাজ করছে। স্থানীয় মানুষরাও আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে।

অগ্নিকাণ্ডের কারণে কারখানার আশেপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং পরবর্তী তথ্য জানা গেলে তা দ্রুত জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   ঢাকা   কারখানায় আগুন   পোশাক কারখানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close