মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারে বড় অগ্নিকাণ্ড      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শুরু      ● নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী      ● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ AM

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় পাইপলাইনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে সীমিত পরিসরে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে হামলার পেছনে কারা জড়িত, তা জানানো হয়নি। হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের জন্য প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন সৌদি আরবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় সৌদি আরব এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন বাড়িয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাইপলাইন দিয়ে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরে পাঠানো হচ্ছে। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য পাইপলাইনটি বন্ধ রাখতে হয়েছিল। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোতে নতুন করে হামলার ঘটনা ঘটল।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   তেল পাইপলাইন   ইস্ট-ওয়েস্ট পাইপলাইন   মদিনা   ড্রোন হামলা   হরমুজ প্রণালি   ইয়ানবু বন্দর   মধ্যপ্রাচ্য   জ্বালানি সংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close