মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনা নিজেই ফিরতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা      ● হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু      ● ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১      ● উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন      ● করিমগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, গৃহবধূ হত্যায় ৭ জনের যাবজ্জীবন      ● জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আশাশুনিতে সমন্বিত উদ্যোগের আহ্বান      ● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      
শেখ হাসিনা নিজেই ফিরতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২১ পিএম

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি নিজে দেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও।’ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং আনুষ্ঠানিক চ্যানেলে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। গুরুতর অপরাধে দণ্ডিত আসামি হিসেবে তাঁকে ফেরাতে সরকার প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করছে।

ব্রিফিংয়ে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ করেন জাহেদ উর রহমান। তিনি জানান, এসব ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিচারের আওতায় আনা গেলে নাশকতা কমবে। নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের; একটি মৃত্যুর ঘটনাও সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে। এ ছাড়া তিনি জানান, ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে। সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিংও চলছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   জাহেদ উর রহমান   প্রত্যর্পণ চুক্তি   ভারত   বাংলাদেশ সরকার   আওয়ামী লীগ   নাশকতা   ককটেল বিস্ফোরণ   বাসে আগুন   পোশাকশ্রমিক   ন্যূনতম মজুরি   এলপিজি দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close