বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মারুফার সেই বলকে টুর্নামেন্ট সেরা বললেন মালিঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৩:২৩ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ৩:২৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশি পেসার মারুফা আক্তারের দুটি ডেলিভারি জমে গেছে ক্রিকেটবিশ্বে। ফুল লেন্থে কল্পিত ষষ্ঠ স্টাম্পের বরাবর ফেলা ওই দুটি বলেই ক্লিন বোল্ড করেন পাকিস্তানের ওমাইমা সোহাইল ও স্টাম্প ভাঙেন সিদ্রা আমিনের।

পরপর দুই বলে দুই উইকেট পেয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলেও পরের ওভারের প্রথম বলে বেঁচে যান মুনিবা আলী। এরপর আর উইকেট না পেলেও মারুফা ৭ ওভারে ৩১ রান দিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাকিস্তান অলআউট হয় ১২৯ রানে, বাংলাদেশ জেতে ৭ উইকেটে।

তবে ম্যাচ শেষ হলেও আলোচনায় রয়ে গেছে মারুফার সেই দুই ডেলিভারি। ভারতের সাবেক ক্রিকেটার মিতালি রাজ মনে করেন, মারুফার সঠিক লেন্থ ও লাইনে বল করাই সুইংয়ের সর্বোচ্চ ব্যবহার এনে দিয়েছে। আইসিসি মিতালির সেই বিশ্লেষণের ভিডিও শেয়ার করেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই ভিডিও নিজের টাইমলাইনে শেয়ার দিয়েছেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। তিনি লিখেছেন, ‘নিখুঁত দক্ষতা। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

মালিঙ্গার এমন প্রশংসায় খুশি হয়েছেন মারুফা। কিংবদন্তির পোস্টে তিনি মন্তব্য করেছেন, ‘অনেক ধন্যবাদ, কিংবদন্তি।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বোলিং   মালিঙ্গা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close