প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৩:২৮ পিএম

সাংবাদিক ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছেন, ‘গ্রামীণ’ নামে শুরু হওয়া প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে। তিনি দাবি করেন, অনেকেই কাজ পাইয়ে দেওয়ার অনুরোধ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তার সে ধরনের ক্ষমতা নেই।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে ইলিয়াস হোসাইন লেখেন, “অনেকেই কাজটাজের জন্য ফোন করেন তদবির করার জন্য, আমার ক্ষমতা নাই, তাই কিছু করতে পারি না। তবে ফ্রিতে সবাইকে একটা পরামর্শ দেই কোম্পানির নামের আগে ‘গ্রামীণ’ লাগায় দেন, কাজ পেয়ে যাবেন।”
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ সমবায় ব্যাংক ইত্যাদি নামধারী প্রতিষ্ঠানের কথা। তার দাবি, এসব ‘গ্রামীণ’ নামধারী প্রতিষ্ঠান ‘ধুমায়ে’ কাজ পাচ্ছে’।
পোস্টের শেষে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “লুটেপুটে খা চোরের বাইচ্চারা।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে