বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। এরপরই বাংলাদেশ সফরে আসবে বাবর আজমরা। আসন্ন সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

আইসিসির ভবিষ্যৎ ট্যুর সূচি (এফটিপি) অনুযায়ী, শুরুতে বাংলাদেশে পাকিস্তানের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এ সফরে টি-টোয়েন্টি ম্যাচ রাখা হয়নি। পরবর্তীতে নতুন সূচিতে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ যোগ হতে পারে।

২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। সিরিজ শুরু হতে পারে ২৬ মার্চ থেকে। দুটি টেস্টের একটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

তবে এখনো ম্যাচগুলোর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাবিত সূচি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি। পাকিস্তান সিরিজ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। যদিও সেই সিরিজের সূচিও এখনো নির্ধারিত হয়নি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close