বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মৃত্যুর আগে শেষ পোস্টে যা বলেছিলেন জুবিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সংগীত অঙ্গনে। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার হঠাৎ চলে যাওয়া কোটি ভক্তকে গভীরভাবে ব্যথিত করেছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি বিশ্বে তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। উৎসবটির সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। উদ্বোধনী দিনে মঞ্চে পারফর্ম করার কথা থাকলেও তার আগেই ঘটে দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও তাকে আর বাঁচাতে পারেননি।

মৃত্যুর একদিন আগে সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছিলেন জুবিন। সেখানে তিনি সিঙ্গাপুরের দর্শকদের উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ আয়োজন ২০ ও ২১ সেপ্টেম্বর সানটেক-এ অনুষ্ঠিত হবে।

উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি উল্লেখ করেন, উৎসবে থাকবে খাঁটি কৃষিপণ্য, কারুশিল্প, চা, ঐতিহ্যবাহী নৃত্য, ফ্যাশন শো, পাশাপাশি রক ব্যান্ড ও র‍্যাপারদের প্রাণবন্ত পরিবেশনা।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি পুরো আয়োজনে উপস্থিত থাকার অঙ্গীকার করেছিলেন। বিশেষ করে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় তার নিজস্ব পরিবেশনা ছিল ভক্তদের জন্য বড় আকর্ষণ।

ভিডিও বার্তার শেষে জুবিন লিখেছিলেন, সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স! সেটিই থেকে গেল এই শিল্পীর জীবনের শেষ আহ্বান।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুবিন গার্গ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close