বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি)’ কোর্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও দক্ষ করে তুলতে দেশের বিভিন্ন ভেন্যুতে তিন দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান বাড়াবে।’

১৬ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই কোর্সের লক্ষ্য হচ্ছে দক্ষ প্রশিক্ষক তৈরি করা, যারা পরবর্তীতে নিজেদের ইউনিটে সহকর্মীদের প্রশিক্ষণ দেবেন। এ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচন পরিচালনার সময় দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও দক্ষতা অর্জন করবেন।

আইজিপি বলেন, ‘প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, পুলিশ সদস্যদের নির্বাচনমুখী ওরিয়েন্টেশন প্রদান করা- যাতে তারা আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।’

টিওটি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘এই প্রশিক্ষণ শুধু দায়িত্ব পালনের দিক নির্দেশনাই নয়, বরং এটি আমাদের পেশাদারিত্ব বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ধাপ।’

তিনি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে জনগণের আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনকালীন পুলিশি কার্যক্রম আরও সুসংগঠিত, কার্যকর ও জনবান্ধব হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   আইজিপি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close