সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বদেশ প্রপার্টিসের চেয়ারম্যান এবং স্বদেশ প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মো. মজিবুর রহমান চৌধুরী বলেছেন, “তথ্যসেবা এবং জনপ্রিয়তায় ক্রমেই এগিয়ে যাচ্ছে দেশ ও জনগণের মুখপত্র ‘স্বদেশ প্রতিদিন’। সঠিক তথ্য একটি দেশকে যেমন এগিয়ে নিয়ে যায়, তেমনি সমাজকে করে আলোকিত। ‘স্বদেশ প্রতিদিন’ সেই আদর্শকে ধারণ করে নিরন্তর কাজ করে যাচ্ছে। পাঠকের সেবায় নিবেদিত একটি তথ্যসমৃদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই যার প্রধান লক্ষ্য। দেশের বহু মানুষের ভালোবাসায় আজ ‘স্বদেশ প্রতিদিন’ প্রতিষ্ঠা পর্ব অতিক্রম করে এগিয়ে চলেছে। প্রতিদিন নিয়মিত পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে নির্ভরযোগ্য সংবাদ। বর্তমানে পাঠকের চাহিদার কথা মাথায় রেখে সংবাদপত্রটি আরো উন্নত ও আধুনিক রূপে সাজানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

স্বদেশ প্রপার্টিসের চেয়ারম্যান এবং স্বদেশ প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মো. মজিবুর রহমান চৌধুরীর ৮৪তম জন্মদিন উপলক্ষে  সোমবার স্বদেশ প্রপার্টিসের কার্যালয়ে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অসংখ্য অনুরাগী, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী, ব্যাংকার, করপোরেট ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

এসময় মো. মজিবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু এবং দৈনিক স্বদেশ প্রতিদিনের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্বদেশ প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদক মণ্ডলীর সভাপতি ড. এম এ কাইয়ুম, স্বদেশ প্রপার্টিসের পরিচালক ও স্বদেশ গ্লোবাল মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াসাদ উদ্দিন, দৈনিক স্বদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক খুরশীদ আলম,  স্বদেশ প্রপার্টিসের নির্বাহী পরিচালক (জেনারেল) কর্নেল রকিবুল হক (অব.)সহ স্বদেশ প্রপার্টিস ও স্বদেশ প্রতিদিন পরিবারের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৪২ সালের ৯ নভেম্বর কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন মো. মজিবুর রহমান চৌধুরী। 

চলচ্চিত্র নায়ক রাজ্জাকের সঙ্গে চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ‘রংবাজ’সহ একাধিক জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছেন। এছাড়া, তিনি ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের একজন বিশিষ্ট সদস্য এবং বহু বছর ধরে ক্লাবের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মজিবুর রহমান চৌধুরী বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তথ্য-প্রযুক্তি। স্বদেশ প্রতিদিন সে ধারাকে অব্যাহত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের ভেতরে ও বাইরে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে স্বদেশ প্রতিদিনের সংবাদ।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে স্বদেশ প্রতিদিন আধুনিক প্রযুক্তির মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর। 

দেশ-বিদেশের প্রতিটি ঘটনা সবার আগে,  পাঠকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। পাঠকের আস্থা ধরে রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close