শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের ছাড়া পানিতে বন্যা, বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:২৬ AM

পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত সীমান্ত এলাকায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট এ বন্যায় পানির চাপ সহনীয় মাত্রার বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান কর্তৃপক্ষ কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিস্ফোরণের ফলে পানির প্রবাহ নতুন দিকে ধাবিত হলেও বন্যার পানিতে তলিয়ে যায় বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব। হঠাৎ পানির তীব্র স্রোতে স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

ভারতের অতিবর্ষণে পাকিস্তানের পূর্বাঞ্চলের চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানি একযোগে বৃদ্ধি পায়। এর ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় অনেক জায়গায় বাঁধ ও তীররক্ষা ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়।

পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন জানান, বাঁধের মূল অবকাঠামো রক্ষা করতে আমরা বাধ্য হয়ে তীররক্ষা বাঁধ ধ্বংস করেছি। 

তিনি বলেন, “চেনাব নদীর ডানপাশের অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়েছে, যাতে পানির চাপ কমে আসে এবং মূল বাঁধ অক্ষত থাকে।”

উল্লেখ্য, পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বসবাস করে পাঞ্জাব প্রদেশে। বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীও উদ্ধারকাজে নেমেছে।

সূত্র : এএফপি ও গালফ নিউজ


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close