রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ      ● শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার      ● কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে      ● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      ● ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম      ● দাম্পত্য জীবনের যে বিষয়গুলো মা-বাবাকে বলবেন না      ● মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২      ● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      ● উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর      ● বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী      
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ AM

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষায় বরাদ্দ বাড়ানো, শিশু-কিশোরদের সুরক্ষা এবং পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহারে বাড়তি আইনি সুরক্ষার প্রস্তাবিত আইন বাতিলের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (১৪ নভেম্বর) টানা পঞ্চম সপ্তাহের মতো রাজপথে নামেন ইয়েলো ভেস্ট আন্দোলনকারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। রাজধানী প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে বড় সমাবেশ হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, শনিবারের বিক্ষোভে দেশজুড়ে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে প্যারিসে ছিলেন ২৪ হাজার। তবে আয়োজকদের দাবি, সারা দেশে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ২ লাখ, রাজধানীতেই অংশ নেন ১ লাখ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রস্তাবিত আইন পুলিশের বলপ্রয়োগের ক্ষেত্রে দায়মুক্তির সুযোগ বাড়াবে এবং জবাবদিহি কঠিন করে তুলবে। অন্যদিকে আইনটির সমর্থকদের দাবি, দায়িত্ব পালনের সময় পুলিশ ও জেনদার্মদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইনি সুরক্ষা প্রয়োজন।

এদিকে সরকার ন্যূনতম মজুরি ০.৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা প্রত্যাখ্যান করেছে শ্রমিক ইউনিয়নগুলো। তাদের মতে, এই বৃদ্ধি যথেষ্ট নয়। আগামী মঙ্গলবার দেশব্যাপী আবারও ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলো। এক মাসের বেশি সময় ধরে ফ্রান্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও অবরোধ ও বিক্ষোভ চলছে। এর আগে গত সপ্তাহের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে আহত ব্যক্তিদের আইনজীবীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  ফ্রান্স   প্যারিস   বিক্ষোভ   ইয়েলো ভেস্ট আন্দোলন   জীবনযাত্রার ব্যয়   শিক্ষার্থী আন্দোলন   পুলিশি আইন   শ্রমিক ইউনিয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close