শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির      ● সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● ফেনী-চট্টগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, শাড়ি-লেহেঙ্গা ও মাদক জব্দ      ● কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মী, আটক ২০      ● বালিয়াকান্দিতে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● ফুলবাড়ীতে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান      ● আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালুখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল      ● টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের      ● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ১০০টির বেশি ওয়েবসাইট বন্ধের ঘটনায় টেলিযোগাযোগ বিভাগের সচিবকে তলব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৪ নভেম্বর) মোদির কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভুয়া উচ্চ আদালতের আদেশ দেখিয়ে ১২৯টি অবৈধ অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছিলেন টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা। পরে রয়টার্সের অনুসন্ধানে আদেশগুলো জাল বলে জানা যায়। আইনজীবী পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি ইমেইলের মাধ্যমে এসব ভুয়া আদেশ পাঠিয়েছিলেন।

ঘটনার পর ভারতের টেলিযোগাযোগ বিভাগ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট নথি ও তথ্যও চেয়েছে তারা।

ভুয়া আদেশগুলোতে আদালতের নকল প্রতীক, সিল ও কিউআর (QR) সংকেত ব্যবহার করা হয়েছিল। শনিবারের (১৪ নভেম্বর) মধ্যে সরকারি ওয়েবসাইট থেকে একটি আদেশ সরানো হলেও অন্যটি তখনো দেখা যাচ্ছিল। সূত্র: রয়টার্স






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close