রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৩৭ পিএম

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে অভিযান চালিয়ে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরও একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের বুদের হাট এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমতপ্রতাপপুরের বিপুল (৪২), হেমায়েতপুরের জুয়েল হোসেন (৩২), কিসমত প্রতাপপুরের সুজন আলী (৪২) এবং হেমায়েতপুরের ওয়ারেস (৪০)। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একই এলাকার হাফিজুর রহমান মাহফুজ (৪০)-এর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এনএসআই সূত্রে জানা গেছে, সংস্থাটির পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুতফুল কবিরের নেতৃত্বে একজন সদস্য বেশ কিছুদিন ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে পাবনা মানসিক হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতার তথ্য সংগ্রহ করেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল বিষয়টি পাবনার জেলা প্রশাসককে অবহিত করেন।

এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, হাসপাতালকে দালালমুক্ত রাখা এবং রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   পাবনা মানসিক হাসপাতাল   দালালচক্র   ভ্রাম্যমাণ আদালত   এনএসআই   কারাদণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close