রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইরানের হুমকি চিরতরে নির্মূলের আহ্বান নেতানিয়াহুর      ● শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু      ● বগুড়ায় শিশু নির্যাতনের অভিযোগ, আটক অভিযুক্তের দাদা-দাদি      ● শরীয়তপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২৬১ শিক্ষার্থী      ● দখল-দূষণে অস্তিত্ব সংকটে পুরাতন গোমতী      ● তিন মাসে ৭৬ ঘটনা, ঝুঁকিতে রেলযাত্রা      ● গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৭ কারখানা      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ      ● শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার      ● কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে      ● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      
ইরানের হুমকি চিরতরে নির্মূলের আহ্বান নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৯ AM

ইরান আবারও পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে অভিযোগ করে দেশটির হুমকি ‘চিরতরে’ নির্মূলের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৪ নভেম্বর) নতুন সরকার গঠন নিয়ে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের শাসকগোষ্ঠী ইসরায়েলকে ধ্বংস করতে চায় এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও রয়েছে।

নেতানিয়াহুর অভিযোগ, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তিনি বলেন, ইরানের অস্তিত্বগত হুমকি চিরতরে দূর করতে হবে। এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। তাঁর দাবি, ওই বৈঠক জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা আরও জোরালো করেছে।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও মিত্ররা পার্লামেন্ট নেসেটে ৫৩টি আসন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। অন্যদিকে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ও মিত্ররা পেয়েছে ৪৮টি এবং আরব জোট পেয়েছে ১৯টি আসন। নেতানিয়াহু আরব জোটের সঙ্গে সরকার গঠনের সম্ভাবনার সমালোচনা করে এমন সরকারকে ‘ভঙ্গুর ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বেনিয়ামিন নেতানিয়াহু   পারমাণবিক কর্মসূচি   মধ্যপ্রাচ্য   জাতীয় ঐক্যের সরকার   গাদি আইজেনকোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close