শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার      ● তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে : ড. এম এ কাইয়ুম      ● বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান      ● ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা : রিজভী      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী : জুবাইদা রহমান      ● ঝিকরগাছা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার      ● ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস      ● পাংশায় নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে এমপি হারুনের বিক্ষোভ মিছিল      ● ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত      ● ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক      ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান      
সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৬ প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বাঞ্চলের পুলিশ, সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি গ্যাজেট। তবে এই নারীরা কোন দেশের বা একই দেশের কি না তার কিছু উল্লেখ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তারা শুধু বলেছে, পতিতাবৃত্তির দায়ে গ্রেপ্তার কৃতদের প্রথমে নিরাপত্তাবাহিনীর অধীনে নেওয়া হয়। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয় প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়ার জন্য।

নৈতিকতা পরিপন্থি কাজ প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বের অংশ হিসেবে অভিযান চালিয়ে এই ৬ প্রবাসীকে নারীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এ ধরনের অভিযান সামনেও চালানো হবে।

সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ। কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে শাস্তিভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

যেহেতু সৌদিতে বিবাহবহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক অবৈধ, তাই দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close