শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২      ● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      ● উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর      ● বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী      ● আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল      ● ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়      ● নারায়ণগঞ্জে শিল্পাঞ্চল ও মহাসড়কে আনসারের নিরাপত্তা জোরদার, আহত পথচারী উদ্ধার      ● ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধের উল্লাস জাপানের      ● দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী      ● লামায় ৩০ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে জনবসতি ও কৃষিজমি      
মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজ্যের রাজধানী সিত্তে শহরের উত্তর-পূর্বে পোননাগিউন টাউনশিপের ওই আশ্রয়শিবিরে এ হামলা হয়। 
হামলায় মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানি চিত সু ওয়াই। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি শুধু দেখেছি, তাদের মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কীভাবে সেই দৃশ্য বর্ণনা করব, তা বুঝতে পারছিলাম না। আমরা কান্নায় ভেঙে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এ হামলায় আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবার ছাড়া সেখানে আর কেউ ছিল না। আমরা যুদ্ধবিমানের শব্দও শুনতে পাইনি। বিমানটি হঠাৎ এসে বোমা ফেলে চলে যায়।’

মিয়ানমারে পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ চলছে। ওই অভ্যুত্থানের বিরুদ্ধে গণতন্ত্রপন্থি কর্মী ও বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। দেশটির সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব গোষ্ঠীর দীর্ঘদিনের প্রভাব রয়েছে।

পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য গৃহযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। রাজ্যটির প্রায় পুরোটাই এখন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে। সামরিক বাহিনী অঞ্চলটিতে অবরোধ আরোপের পাশাপাশি নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।

সর্বশেষ হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চিত সু ওয়াইয়ের দেওয়া ১২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থা ফিউসিন ইয়ন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেট। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। শিবিরটির অনেক বাসিন্দা চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

২৪ বছর বয়সী খাইন হেইন হটেট বলেন, ‘তারা মনে করেছিলেন, শিবিরটি নিরাপদ। তাই সবাই সেখানে আশ্রয় নিয়েছিলেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, অধিকাংশ মানুষ একই জায়গায় প্রাণ হারিয়েছেন।’

তিনি বলেন, এলাকাটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। তাই এই শিবিরে হামলা হতে পারে, তা তারা কখনো ভাবেননি।

সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: এএফপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close