শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার চাকরি      ● টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম      ● কমিশন বাড়িয়েও মিলছে না নির্ধারিত দামে এলপিজি      ● দেশে বাড়ছে ডায়াবেটিস, শনাক্তের বাইরে বহু রোগী      ● পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ      ● চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং      ● জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার      ● ২৫ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল      ● রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক      ● শিশু বলাৎকারে অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক       ● ভালুকায় চালকদের সঙ্গে এমপির মতবিনিময়      
অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গণনার চাকরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ AM

অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদিত দ্বীপে পেঙ্গুইন গণনা ও পর্যবেক্ষণের জন্য কর্মী নিয়োগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট (ইউকেএএইচটি)। পাঁচ মাসের এ চাকরিতে মাসে ২ হাজার ৫০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি কর্মীদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। কাজের স্থান অ্যান্টার্কটিকার গাউডিয়ার দ্বীপের পোর্ট লকরয়। ২০২৬-২৭ মৌসুমের জন্য ইতোমধ্যে ১৪ জনকে নির্বাচন করেছে সংস্থাটি।

নির্বাচিত কর্মীদের মধ্যে আটজন পোর্ট লকরয়ে থেকে পেঙ্গুইন পর্যবেক্ষণ ও গণনা, জাদুঘর পরিচালনা, ডাকঘরের কার্যক্রম এবং স্যুভেনিরের দোকান দেখাশোনা করবেন। বাকি ছয়জন গবেষণাভিত্তিক কাজে নিয়োজিত থাকবেন। তবে আকর্ষণীয় বেতনের পাশাপাশি সেখানে জীবনযাপনের চ্যালেঞ্জও রয়েছে। দ্বীপটিতে পাইপলাইনের পানি কিংবা নিয়মিত গোসলের ব্যবস্থা নেই। জাহাজ থেকে ট্যাংকে পানি সংগ্রহ করা হয়। সাধারণত সপ্তাহে একবার গোসলের সুযোগ মিললেও প্রতিকূল আবহাওয়ায় জাহাজ আসতে দেরি হলে টানা দুই সপ্তাহও গোসল করা সম্ভব নাও হতে পারে।

ইউকেএএইচটির পরিচালক ক্যামিলা নিকোল জানিয়েছেন, এবারের মৌসুমে দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ুর চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে কর্মীদের। অ্যান্টার্কটিকার তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ৪ ডিগ্রি বেড়েছে বলে উল্লেখ করেছেন তিনি। ফলে পেঙ্গুইনদের কাছ থেকে দেখার সুযোগ থাকলেও প্রতিকূল আবহাওয়া ও সীমিত সুযোগ-সুবিধার সঙ্গে মানিয়ে নেওয়াই হবে এই চাকরির বড় চ্যালেঞ্জ।






স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  অ্যান্টার্কটিকা   পেঙ্গুইন   চাকরি   বিদেশে চাকরি   ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্ট   বেতন   গবেষণা   জলবায়ু পরিবর্তন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close