রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      
রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী
প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা মিড-ডে মিল কর্মসূচিতে হঠাৎ স্থগিত হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১০ নভেম্বর থেকে বন্ধ রয়েছে খাবার সরবরাহ। এতে উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও মাঝপথে খাবার বিতরণ বন্ধ হয়ে যাওয়ায় কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধের উদ্দেশ্যে এ কর্মসূচি চালু করা হয়। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির পাশাপাশি পুষ্টিকর খাবার পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও কর্মসূচিটি ইতিবাচক সাড়া ফেলেছিল। কিন্তু হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসচ্ছল পরিবারের শিশুরা।

উপজেলা ইএসডিও অফিসের তথ্য অনুযায়ী, রাজারহাটের ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩২১ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতাভুক্ত। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর কর্মসূচি শুরুর সময় শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৯৪৩ জন। পরবর্তী সময়ে এ সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৭৮ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র মেয়াদ জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। ৫ হাজার ৪৫২ কোটি ৪১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্প দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া কমানোই এর অন্যতম লক্ষ্য।

ইএসডিওর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছা. খালেদা আক্তার বলেন, ১০ নভেম্বর ইএসডিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি অধিদপ্তর থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে আলাদা কোনো চিঠিপত্র দেওয়া হয়নি।

এদিকে প্রাণ ডেইরি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান গত অক্টোবর থেকেই তাদের সরবরাহ করা দুধ ও বিস্কুট দেওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রাজারহাট উপজেলায় আনুষ্ঠানিকভাবে মিড-ডে মিল কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় সপ্তাহের নির্ধারিত কর্মদিবসে শিক্ষার্থীদের বিস্কুট, কলা, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ সরবরাহ করা হতো। বিশেষ করে বিদ্যালয়ে আসার পর খাবার পাওয়ার সুযোগ থাকায় দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী রাখতে এটি সহায়ক ভূমিকা পালন করছিল।

চাকির পশার তালুক সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী তাপস চন্দ্র জানায়, স্যার বলেছে নভেম্বর মাসের ১১ তারিখ থেকে স্কুলে আর খাবার দেওয়া হবে না। প্রতিদিন বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নুর ইসলাম বলেন, ‘সম্ভবত ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন করে অন্য কোনো প্রতিষ্ঠান দায়িত্ব পেতে পারে। কিন্তু এ বিষয়ে আমরা কোনো লিখিত কাগজপত্র পাইনি। হঠাৎ করে খাবার বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি। এভাবে দীর্ঘদিন চললে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে।’

রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুল ইসলাম বলেন, ‘সংস্থাটির সঙ্গে এক বছরের চুক্তি ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কর্মসূচি বন্ধ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।’

শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, দ্রুত নতুন করে খাবার সরবরাহের ব্যবস্থা করে কর্মসূচিটি চালু করা হউক। অন্যথায় দীর্ঘদিনের এ উদ্যোগ বন্ধ থাকলে বিশেষ করে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির ওপর নেতিবাচক।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজারহাট   কুড়িগ্রাম   মিড-ডে মিল   প্রাথমিক বিদ্যালয়   শিক্ষার্থী   খাবার বিতরণ   শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close