রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন
প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম

খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ তম বিশ্ব জলবায়ু সম্মেলন কে সামনে রেখে রোববার ( ১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। " একটাই পৃথিবী একটাই প্রাণ, জলবায়ু ন্যায্যতায় গাই জয়গান " প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতায় হোক সমাধান " কার্বন দূষণ রোধ করি, জলবায়ু ন্যায্যতা হোক সর্বোপরি " ক্ষতিপূরণ নয় শুধু দয়া দান, জলবায়ু ন্যায্যতায় আমাদের সম্মান " সবুজ পৃথিবী সবার অধিকার, মানবো না আর জলবায়ু অবিচার " সহ জলবায়ু ন্যায্যতা সংক্রান্ত বিভিন্ন প্লা কার্ড ও খালি কলস নিয়ে এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সরকার এবং বিশ্ব নেতৃবৃন্দের বাংলাদেশ এবং দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবি জানান। 

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খুলনা   পাইকগাছা   জলবায়ু ন্যায়বিচার   উপকূলীয় জনগোষ্ঠী   মানববন্ধন   জলবায়ু সম্মেলন   লিডার্স   জলবায়ু পরিবর্তন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close