বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজৈরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:১৯ AM

মাদারীপুরের রাজৈরে বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আসমা বেগম ও তার স্বামী আনোয়ার শেখ। 

বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজৈর পৌরসভার আমবাগ গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার শেখ জানান, বিভিন্ন দলিল মূলে রাজৈর মৌজার বি.আর.এস ৪৮২ ও ৪৮২/১ খতিয়ানের বি.আর.এস দাগ নং ৮৩৪০ ও ৮৩৪১ এর বিভিন্ন অংশ মিলিয়ে মোট ৬.৬৬ শতাংশ জমি ক্রয় করেন তিনি। পরে সরকারের খাজনা পরিশোধ করে বৈধ মালিকানা অর্জন করেন এবং পরবর্তীতে হেবা ঘোষণার মাধ্যমে স্ত্রী আসমা বেগমের নামে হস্তান্তর করেন। এছাড়া মজিদ খাঁ নামের এক ব্যক্তির নিকট থেকে আরও ১.৪৯ শতাংশ জমি ক্রয় করে বর্তমানে স্বামী-স্ত্রী মিলে মোট ৮.১৫ শতাংশ জমির বৈধ মালিকানা ভোগ করছেন।

তাদের অভিযোগ, বিবাদী বিল্লাল শেখ ও জাকির হোসেন (পিতা মৃত আলতাফ শেখ), মামা খলিল বেপারী (পিতা মৃত সফিজ উদ্দিন বেপারী) এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি দখলের ষড়যন্ত্র করে আসছে। তারা নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং সম্প্রতি বাড়ির প্রবেশপথে রাস্তা নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জমি ভোগদখল করতে দেবে না এবং উল্টো মিথ্যা মামলা দেওয়ার হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন আনোয়ার।

সংবাদ সম্মেলনে একাধিক দলিল নম্বর তুলে ধরে তারা বৈধ মালিকানার প্রমাণ উপস্থাপন করেন। ভুক্তভোগীরা বলেন, বৈধভাবে জমির মালিকানা থাকা সত্ত্বেও তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ জমির দখল রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন আসমা বেগম ও আনোয়ার শেখ দম্পত্তি।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রাজৈর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close