বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফৌজদারি আইনে পরিবর্তন: মিথ্যা মামলায় শাস্তি, মোবাইলে সমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৪৬ পিএম

১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এ পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। নতুন সংশোধনীতে মুঠোফোন কল ও এসএমএসের মাধ্যমে সমন জারির বিধান এবং মিথ্যা বা হয়রানিমূলক মামলায় বাধ্যতামূলক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

নতুন বিধানে গ্রেপ্তার, তদন্ত, জামিন, বিচার, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও সাক্ষীর সুরক্ষায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এখন থেকে গ্রেপ্তারকারীকে পরিচয় জানানো ও কারণ স্পষ্টভাবে জানানো বাধ্যতামূলক। গ্রেপ্তারের তথ্য তাৎক্ষণিক থানায় নথিভুক্ত করতে হবে এবং জব্দ তালিকার কপি পরিবারের হাতে পৌঁছে দিতে হবে। ৫৪ ধারা কেবল প্রতিরোধমূলক আটকের জন্য ব্যবহার করা যাবে না।

তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৬০ কর্মদিবস। যৌক্তিক কারণে সময় বাড়ানো যাবে, তবে বিলম্বের কারণ লিখিতভাবে জানাতে হবে। হেফাজতের মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন, এর বেশি হলে বিচারিক হেফাজত দিতে হবে। নির্যাতনের অভিযোগ এলে ম্যাজিস্ট্রেট বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষা করাবেন।

বিচারে গতি আনতে সংক্ষিপ্ত বিচারের আর্থিক সীমা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। বেআইনি সমাবেশসহ কয়েকটি অপরাধ এখন আপসযোগ্য, এবং আপসের চুক্তি নথিভুক্ত করে সরাসরি বাস্তবায়নের ক্ষমতা আদালতের হাতে থাকবে।

জামিনপ্রাপ্ত আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির সুযোগ মিলবে। আসামি অনুপস্থিত থাকলেও আইনজীবী সাক্ষীদের জেরা করতে পারবেন। সাক্ষী ও ভুক্তভোগীর সুরক্ষায় আদালতকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। গুরুতর জখম সংক্রান্ত ধারা ৩২৫ এখন জামিনঅযোগ্য করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ফৌজদারি আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close