বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩      ● সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি      ● নেসেটে কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারানোর শঙ্কা      ● দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ      ● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      ● অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : চিফ হুইপ      
শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩
সোহেল রানা, শাজাহানপুর (বগুড়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ AM

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত অপর দুজনের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চাঁচাইতারা বন্দর এলাকা থেকে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ (৪০) উপজেলার চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

এদিকে একই অভিযানে গ্রেপ্তার করা অপর দুজন হলেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর আকন্দপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে রাশেদুল হাসান (৩০) এবং আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের সোহরাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাশেদুল হাসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। অপর গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার বারআঞ্জুল গ্রামের বাসিন্দা।

সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   শাজাহানপুর   আব্দুল মজিদ   আওয়ামী লীগ   ছাত্রলীগ   সন্ত্রাসবিরোধী অভিযান   গ্রেপ্তার   শাজাহানপুর থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close