বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার      ● শাজাহানপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদসহ গ্রেপ্তার ৩      ● সন্ত্রাস-চাঁদাবাজিতে আতঙ্কিত খুলনার মানুষ, বিশেষ ইউনিট গঠনের দাবি      ● নেসেটে কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারানোর শঙ্কা      ● দেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা      ● বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ      ● রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা      ● পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ নিহত, আহত ১২      ● জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতা নিশ্চিতে বিশ্বমঞ্চে তারেক রহমান      ● রেমিট্যান্সে সুবাতাস, ১০ দিনে এলো ১৪০ কোটি ডলার      ● পুলিশের ৭ কর্মকর্তার বদলি      ● শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি      
তালতলীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
মেঃ নাঈম হোসেন, তালতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ AM

বরগুনার তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত কাল বুধবার (১১ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে  দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেতুলবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদ প্যাদার ছেলে মো. জহিরুল ইসলাম (৪৩)। তিনি ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। অপরজন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে মোহাম্মদ আলী (৬০)। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ নভেম্বর তালতলী থানায় দায়ের করা ১৪ নম্বর মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪, ৫ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ডি) ধারায় তাদের আসামি করা হয়। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বরগুনা   তালতলী   যুবলীগ   আওয়ামী লীগ   বিস্ফোরক মামলা   বিশেষ ক্ষমতা আইন   দুই নেতা গ্রেপ্তার   নিশানবাড়িয়া ইউনিয়ন   তালতলী থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close