বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে ক্যারিবীয়দের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ২:৫১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ। 

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়রা পেল রেকর্ড ব্যবধানের জয়- ২০২ রানে উড়িয়ে দিল বাবর-রিজওয়ানদের।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জয় ছিল ২০১৫ সালে ক্রাইস্টচার্চে ১৫০ রানের ব্যবধানে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল তারা।

ম্যাচের চিত্র

সিরিজ নির্ধারণী এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ খেলেন দুর্দান্ত ৯৪ বলে ১২০ রানের ইনিংস, যেখানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। জাস্টিন গ্রিভস ২৪ বলে ৪৩ রান করে হোপের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন। এ ছাড়া এভিন লুইস করেন ৩৭ ও রস্টন চেজ করেন ৩৬ রান।

জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ২৯.২ ওভারে ৯২ রানে অলআউট হয় তারা। অধিনায়ক সালমান আলি আঘা সর্বোচ্চ ৩০ রান করেন, মোহাম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ২৩ রানে। হাসান নবাজ যোগ করেন ১৩ রান। তবে ওপেনার সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও আব্রার আহমেদ শূন্য রানে ফেরেন।

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যে শেষ হলো সফরকারীদের ক্যারিবীয় মিশন।

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের জয়

☛২০২ রান – তারোবা, ২০২৫

☛১৫০ রান – ক্রাইস্টচার্চ, ২০১৫

☛ ১৩৩ রান – সিডনি, ১৯৯২

☛১২৪ রান – ডারবন, ১৯৯৩

☛১১০ রান – শারজাহ, ২০০২

এই জয় শুধু রেকর্ডই নয়, বরং পাকিস্তানের বিপক্ষে টানা ১০টি সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়। সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা, যেখানে দ্বিতীয় ম্যাচটি টাই হয়েছিল।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   রেকর্ড   ক্যারিবীয়রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close